নোয়াখালীর ধর্ষিতা নারীকে দেখতে যাচ্ছেন বিএনপি নেতারা

নির্বাচনের পর নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার সেই নারীকে দেখতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ ীয় নেতারা। আজ শনিবার সকাল সাতটায় গুলশান থেকে তারা নোয়াখালীর উদ্দেশে যাত্রা করবেন। নোয়াখালীতে পৌছে নির্যাতনের শিকার চিকিত্সাধীন ওই নারীকে দেখে স্থানীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নেতারা। বিএনপির সূত্র জানিয়েছে, মির্জা ফখরুলের সঙ্গে আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নারও নোয়াখালী যাওয়ার সম্ভাবনা আছে।