শিশুদের জন্য সিসিমপুর নিয়ে আসছে নতুন আয়োজন ‘সিসিমপুর রঙ-বেরঙের গল্প। টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি সিসিমপুরের রয়েছে অনেক অনেক গল্পের বই। এবার সিসিমপুরের গল্পের বইগুলো আসছে টেলিভিশন পর্দায়। বইয়ের গল্পগুলোতে কণ্ঠ আর মজার মজার সব অলঙ্করণ যোগ করে তা ভিন্নমাত্রায় পরিবেশন করা হবে শিশুদের জন্য। ফলে ছোট্ট বন্ধরা সিসিমপুরের বইগুলোর দারুণ দারুণ সব গল্প শুনতে ও দেখতে পাবে টিভিপর্দায়। অনুষ্ঠানটি প্রচারিত হবে দুরন্ত টিভিতে। আগামীকাল থেকে রঙ-বেরঙের গল্প প্রতি শুক্র ও শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৯টায় প্রচার হবে।