রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর এলাকার বাবু পাড়ায় দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির এমএন লারমা সংস্কার গ্রুপের এক কর্মী নিহত হয়েছে।
নিহতের নাম বসু চাকমা (৪০)। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করেছে।
বাঘইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর জানান, বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের বসু চাকমা বাসায় অবস্থান করছিলেন। এ সময় এক দল দুর্বৃত্ত বসু চাকমার মাথায় ও শরীরের গুলি করলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
ইত্তেফাক/ইউবি