বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। অন্যদিকে চ্যাম্পিয়নদের তিন উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে মুশফিকরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ নিজেদের করে নিতে পারল না বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগং ভাইকিংসের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯৮ রান করে সবকটি উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ৪৪ রান আসে রবি বোপারার ব্যাট থেকে। শেষ দিকে সোহাগ গাজী করেন ২১ রান। এ ছাড়া দুই অঙ্কের মুখ দেখেননি কোনো ব্যাটসম্যান। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেনে সাউথ আফ্রিকান বোলার ফ্রাইলিংক। নাঈম হাসান ও আবু জায়েদ নেন দুই উকেট করে।
আরো পড়ুন: নির্বাচনী কার্যালয় থেকে টিভি চুরির অভিযোগ, গাছে ঝুলিয়ে নির্যাতন
টার্গেটে খেলতে নেমে ৯৯ রান করতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগং ভাইকিংস। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে চিটাগং। ১৯ ওভার ১ বল খেলে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন আফগান ব্যাটসম্যান শাহজাদ (২৭) ও অধিনায়ক মুশফিক (২৫ )। শেষদিকে ফ্রাইলিংক (১২) ও সানজামুল ইসলাম (৭) অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ইত্তেফাক/বিএএফ