শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা মোঃ জিয়ারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় মেয়েটির আরেক চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর তাকে রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়ারুল উপজেলার ঘাগড়া কামারপাড়া গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে।
থানা পুলিশ ও বাদী সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে মেয়েটি তার কাকীকে নাস্তা খাওয়ার জন্যে ডাকতে তার ঘরে যায়। কাকীকে ঘরে না পেয়ে চলে আসার সময় জিয়ারুল মেয়েটির মুখ চেপে ধরে জোর করে ওই ঘরেই ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা চলে। কিন্তু অপোষ-মীমাংসা না হওয়ায় এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ গফরগাঁওয়ে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, 'এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় মামলা দায়েরের পরই জিয়ারুলকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের স্বীকার মেয়েটিকে পরীক্ষা করানোর জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/নূহু