চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে ২০ লাখ টাকা উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। বুধবার সকাল সোয়া ৭টার সময় নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এ টাকা উদ্ধার করেন।
বিজিবি জানায়, সীমান্তের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার বন্দে আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার সকালে সীমান্তের ৬৫ নং মেইন পিলার এবং ৪ নং সাব পিলারের কাছে টহল দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ৩ চোরাচালানি বিজিবি সদস্যদেরকে দেখে ২টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া প্যাকেট থেকে ২০ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
ঝিনাইদাহ ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম টাকা উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/জেডএইচ