দুই দশক পূর্তি উদযাপন করল দেশের প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডি ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা সাংবাদিকদের সামনে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তিতে অবদান রাখছে এক্সেল টেকনোলজিস।’ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানটি আগামীতে আগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এক্সেল টেকনোলজিসের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা প্রযুক্তি সেবায় আরও একধাপ এগিয়ে যেতে চাই। কারণ এ সময় প্রযুক্তির ছোঁয়ায় আমুল বদলে গেছে। ভবিষ্যতে আসছে রোবটিকস এবং সফটওয়্যারের যুগ। তাই এখাতে এক্সেল টেকনোলজিস বিনিয়োগে আগ্রহী। উল্লেখ্য, এক্সেল টেকনোলজিস লিমিটেড মূলত রয়েল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। রয়েল গ্রুপ গত ৫৫ বছর ধরে দেশের মানুষকে বিভিন্ন ব্যবসায়ীক সেবা দিয়ে আসছে। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের সহকারী পরিচালক বিরেন্দ্রনাথ অধিকারি, সিওও মাসুদ হোসেনসহ রয়েল গ্রুপ ও এক্সেল টেকনোলজিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।