হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে তার নির্ধারিত নম্বরটি পরিবর্তন করে নিতে পারেন। এই সুবিধাটি পেতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ> মেনু বাটন> সেটিংস এবং প্রোফাইল ফটোর উপর ক্লিক করতে হবে।
পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ওপেন করে পর্যায়ক্রমে এই মেনু বাটন> সেটিংস> অ্যাকাউন্ট >চেঞ্জ নাম্বার কার্যক্রম শেষ করতে হবে। এবার ওপরের বক্সে পুরনো ফোন নম্বর দিতে হবে এবং নিচের বক্সে নতুন ফোন নম্বরটি দিয়ে স্ক্রিনের উপরে থাকা ‘ডান’ অপশনে ক্লিক করলে নতুন নম্বরে অ্যাকাউন্ট ভ্যারিফায়েড হয়ে যাবে। তবে, আইফোন ব্যবহারকারীরা এই পদ্ধতিতে সুবিধাটি ভোগ করতে পারবেন না।