শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গত শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো, শায়েস্তাগঞ্জের চরহামুয়া গ্রামের ফজল মিয়া (৪০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আল আমিন মিয়া (২৫)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহূত একটি সিএনজি আটক করা হয়েছে।