ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার ইসলামপুরে ভটভটি চাপায় প্রাণ গেল দুই বছরের এক শিশু লাবনীর। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের ফলিয়ামারী গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিনাডুলী ইউনিয়নের ফলিয়ামারী গ্রামে শহিদুর রহমানের দুই বছরের শিশু কন্যা লাবনী বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটি টানা একটি অবৈধ ভটভটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিশু লাবনীকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী অবৈধ ভটভটি গাড়িটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।