বাঁশখালীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে এলাকার দুই হাজার ৫ শ অসহায় দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার মাস্টার নজির আহমদ কলেজ মাঠে গরীব-দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন গবেষক ড মুহাম্মদ মাসুম চৌধুরী, জহির উদ্দীন মো: বাবর, এমরানুল হক, রায়হানুল হক চৌঃ, তুষার আক্তার প্রমুখ।