তবুও শাকিবের বিপরীতে...

গত কয়েকবছরে অনেকেই শাকিব খানের সাথে জুটি বেঁধেছেন। তবে এরমধ্যে বুবলীর সাথে বেশিরভাগ ছবিতে জুটি বেঁধেছেন তিনি। আর ছবিগুলো বেশ ব্যবসাসফলও হয়েছে। তবে বুবলীর সাথে জুটির সফলতা থাকলেও অন্য অনেক নায়িকার বিপরীতে দেখা গেছে শাকিবকে। বর্তমানে তিনি নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত নামে নতুন নায়িকার সাথে জুটি বেঁধেছেন। এরপর থেকেই জল্পনা-কল্পনা যে, হয়তো শাকিবের বিপরীতে আর দেখা যাবে না বুবলীকে। কিন্তু সম্প্রতি ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের বিপরীতে আবারো দেখা গেল বুবলীকে। তবে শাকিব ছাড়াও অন্য নায়কের বিপরীতে কাজের কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। বুবলী ভক্তরাও অপেক্ষায় তাকে অন্য নায়কের বিপরীতে দেখতে। কিন্তু শাকিবের পরবর্তী ‘বীর’ ছবিতেও হয়তো দেখা যাবে বুবলীকে।