এই বছরে এখন পর্যন্ত নতুন কোনো সিনেমা মুক্তির খবর নেই সোনাক্ষী সিনহার। তবে আগামীবছরটা তার বেশ রমরমা অবস্থা। এখন পর্যন্ত ৯টি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে ২টি সিনেমাতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘মিশন মঙ্গল’-এর অতিথি চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী। সম্পতি জানা যায়, সিনেমায় প্রায় ১০-১৫ মিনিট সোনাক্ষীকে দেখা যাবে। সিনেমাটি প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘অক্ষয় কুমারের সাথে ১০ মিনিট স্ক্রিন শেয়ার করাই বড় একটি বিষয়। এছাড়া স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছে সময় কম হলেও চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।’
‘মি টু’ প্রসঙ্গ এখন বলিউডের অন্যতম বিতর্কিত ইস্যু। অনেক নায়িকা তাদের যৌন হেনস্তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই নিয়ে মামলাও হয়েছে অনেক তারকার বিরুদ্ধে। তবে লক্ষণীয় যে, বলিউডে বর্তমান লাইমলাইটে থাকা কোনো নায়িকা এখন পর্যন্ত এ নিয়ে কথা বলেননি।
এক সাক্ষাত্কারে এ প্রসঙ্গে কথা হলে সোনাক্ষী বলেন, ‘এখনো নারীদের নিরাপত্তার চিন্তা করতে হয়। নিজের নিরাপত্তা নিয়েও চিন্তায় থাকি। এটি অবাক লাগে। অনেককেই এখন অচেনা লাগে। বিষয়টি নিয়ে সবার সোচ্চার হওয়া উচিত। একসাথে বিষয়টি প্রতিরোধে এগিয়ে আসার উচিত।’