ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার সৌরভ আহমেদ মীম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। নিহত মীমের বড় ভাই মো. পরশের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবলীগ নেতা শেখ ইকবাল হোসেন, জেলা শ্রমিক লীগ নেতা মো. সোহাগ মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন ভুঁইয়া, কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হকসহ কান্দিপাড়ার গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে কান্দিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। বক্তারা অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।