পঞ্চগড়-২ আসনে তৃতীয়বারের মত এমপি হলেন অ্যাডভোকেট সুজন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়-২ দেবীগঞ্জ-বোদা আসনে তৃতীয়বারের মত এমপি হলেন আওয়ামী লীগের জেলা সভাপতি ও বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম কৌশলী অ্যাডভোকেট নুরল ইসলাম সুজন। সুজন সুপ্রিম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি ২০০৮, ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

টানা তৃতীয়বারের মত এমপি নির্বাচিত হওয়ায় দলের নেতা-কর্মী ও ভোটাররা তাকে তার ময়দানদীঘির বাসায় শুভেচ্ছা জানাতে ভিড় জমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সুজন ১ লাখ ৬৯ হাজার ৫১৪ ভোট পেয়ে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।