তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ উপজেলার দুই গ্রামে গত এক সপ্তাহের ব্যবধানে তিন কৃষকের ছয়টি গরু চুরি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা কাজীপাড়া গ্রামের মৃত ফজলার রহমান ওরফে আকালুর স্ত্রী মনোয়ারা বেওয়ার গোয়াল ঘর থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের দুটি গাভী চোরেরা চুরি করে নিয়ে গেছে। এর আগে গত ১জানুয়ারি রাতে একই ইউনিয়নের ইসকন মন্দিরপাড়া গ্রামের মহির উদ্দিনের গোয়াল ঘর থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি গাভী ও ৩০ ডিসেম্বর জাতীয় একাদশ সংসদ নির্বাচনের দিন রাতে ওই ইউনিয়নের কুর্শা কাজীপাড়া গ্রামের আফজালুল হকের গোয়াল ঘর থেকে প্রায় ১লাখ ৪০ হাজার টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়েছে। গরু চুরির বিষয়টি সংশ্লিষ্ট কুর্শা ইউনিয়নের ২নংওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মনির উদ্দিন নিশ্চিত করেছেন।