বেগমগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

শনিবার বেগমগঞ্জের জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,   উপজেলার জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুরে ওই নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দুপুরে  ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নোয়াখালী মডিক্যাল মর্গে পাঠায়।