লালপুরে বিদ্যুত্স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

লালপুর (নাটোর) সংবাদদাতা

শনিবার সকালে লালপুরের বরবড়িয়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম তুহিন(১৮)। সে আব্দুলপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার আড়বাব ইউনিয়নের বরবড়িয়া গ্রামের শাহজাহান খানের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, ঘটনার দিন তুহিন বাড়ির মটরে বিদ্যুত্ সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত মটরের তারে তার হাত লেগে যায়। এতে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়বাব ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।