মেঘনার কূল ঘেঁষে গড়ে ওঠা এক প্রাচীন জনপদের নাম চাতলপাড়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন সর্ব পশ্চিমের ইউনিয়ন এটি। যেখানে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে এই জনপদের লোকজন অনেক দিক থেকে পিছিয়ে থাকলেও অদম্য মেধাবীরা শত বাধা-বিপত্তি আর প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে শিক্ষাক্ষেত্রে জাতীয় পর্যায়ে রাখছে অনন্য ভূমিকা। এখানে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে প্রায় দশ হাজার শিক্ষার্থী। এর মাঝে শতকরা প্রায় ষাট ভাগ মেয়ে শিক্ষার্থী। নারীশিক্ষার অগ্রগতি তরান্বিত করতে এই ইউনিয়নে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপন সময়ের দাবি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ আবুল খায়ের আনছারী
কচুয়া, চাতলপাড়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া