বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন রেকর্ড গড়েছে নরওয়ে

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে রেকর্ড গড়েছে নরওয়ে। গত বছর দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির এক-তৃতীয়াংশই ছিল বৈদ্যুতিক। ২০২৫ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি বিক্রি পুরোপুরি বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমাতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে নানা ছাড় দিচ্ছে দেশটি। নাগরিকদের পেট্রল কিংবা ডিজেলচালিত গাড়ির পরিবর্তে ব্যাটারিচালিত গাড়িতে উদ্বুদ্ধ করতে কর মওকুফ করা হচ্ছে। একই সঙ্গে ব্যাটারিচালিত গাড়ির জন্য বিনামূল্যে পার্কিং ও চার্জিং পয়েন্টসহ নানা সুবিধা প্রদান করা হচ্ছে।

পুরো ইউরোপজুড়েই বিদ্যুত্চালিত গাড়ির উত্পাদন বাড়ছে। সেই তালিকায় এগিয়ে রয়েছে নরওয়ে। গতবছর দেশটির বিক্রীত গাড়ির ৩১ দশমিক ২০ শতাংশ ছিল বৈদ্যুতিক গাড়ি। ২০১৭ সালে এ হার ছিল ২০ দশমিক ৮ শতাংশ, আর ২০১৩ সালে ছিল মাত্র ৫ দশমিক ৫০ শতাংশ।