বিজিএমইএ’র
ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে।
গতকাল শনিবার সংগঠনটি পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই বোর্ড গঠন করা হয়। ৩ সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান হলেন বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরও রয়েছেন এ বোর্ডে। নির্বাচনী বোর্ডের পাশাপাশি আপিল বোর্ডও গঠন করা হয়েছে। সূত্র জানায়, এই নির্বাচনী বোর্ড আগামী ২০১৯-২১ সালের বোর্ড গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা করবেন। ৩৫ সদস্যের নতুন কমিটি গঠনের জন্য শিগগিরই এই বোর্ড নির্বাচনী তফশিল ঘোষণা করবেন। নতুন কমিটি আগামী ২২ এপ্রিলের মধ্যে দায়িত্ব গ্রহন করবেন।
বিজিএমইএ’র বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে বোর্ড গঠন করার বিধান রয়েছে। বিজিএমইএ’র নির্বাচনে সমম্বয় পরিষদ ও ফোরাম নামে আলাদা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সর্বশেষ ২০১৫ সালে উভয় প্যানেল সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করে।