g চট্টগ্রাম অফিস
নগরীর স্টেশন রোড এলাকায় অভিযানকালে আচারের প্যাকেটে করে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় ইয়াবা পাচারকারী আফসার মিয়া ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার ভোরে ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, আচারের প্যাকেটে করে কৌশলে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিলেন তারা। প্যাকেট থেকে ৮ হাজার ৫৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।