রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাখাওয়াত্ হোসেন সরকার

দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বোয়ালপাতমা গ্রামের মুক্তিযোদ্ধা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ইউসিবি এর সাবেক চেয়ারম্যান সাখাওয়াত্ হোসেন সরকার (৬৬) গত শুক্রবার রাতে বোয়ালপাতমা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মোঃ আলহাজ আব্দুল মালেক সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

রেজাউর রহমান বকুল ভান্ডারী

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটের মুক্তিযোদ্ধা রেজাউর রহমান বকুল ভান্ডারী (৬৯) গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুমা পুনিয়াউট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আলতাফ হোসেন

শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন (৭২) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর পারকোলা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার   মৃত্যুতে মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।