কক্সবাজারের টেকনাফে দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠাপানির ছড়া এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ লাশ দুটি রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর। তারা উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বলে জানা গেছে। নিহতরা ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন ও হাজীর ছেলে আব্দুল্লাহ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন জানিয়ে তিনি আরো বলেন, দুই জনই মাদক ব্যবসায়ী। ইয়াবার টাকা ভাগাভাগির জের ধরে হয়ত নিজেরাই নিজেদের খুন করেছে।