ফুলবাড়ীয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২৭

ফুলবাড়ীয়া উপজেলার ১১ নম্বর রাধাকানাই ইউনিয়নের তিনটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৭ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ এসকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনটি গ্রামে ‘পাগল কুকুর’ এ তাণ্ডব চালায়। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে। পলাশতলী গ্রামের জলপাইতলা মেদারপাড়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে চারদিক থেকে ঘিরে কুকরটিকে মেরে ফেলে।

স্থানীয় সেলিম মিয়া জানান, তিনটি গ্রামে কুকুরের তাণ্ডবে মানুষ ও গরু-ছাগল আহত হয়েছে। এর মধ্যে পলাশতলীত ১৭, ধুরধুরিয়া ৭ এবং রঘুনাথপুর গ্রামে তিন জন রয়েছে। এছাড়াও গরু-ছাগলকে কুকুর কামড়িয়েছে। এ খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. নজরুল ইসলাম বলেন, ‘শুনেছি অনেককে কামড়িয়েছে। তবে হাসপাতালে পাঁচ/ছয় জনকে ইনজেকসন দেওয়া হয়েছে৷

ইত্তেফাক/আরকেজি