চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭৯ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে বিজিবি। রবিবার সকালে রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাদনচক কাটনিতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ওবায়দুল (৩২), অপরজন শিবগঞ্জ উপজেলার দাদনচক হলমোড় এলাকার বাবর আলীর ছেলে কাওসার আলী (২২)।
আরো পড়ুন: নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি
১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার অছিকুর রহমান জানান, বিজিবির একটি টহল দল ওই এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের (নওয়াবগঞ্জ-ল-১১-১৪২৩) গতি রোধ করতে বলা হয়। মোটরসাইকেল আরোহী গতিরোধ করে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৭৯ বোতল ফেনসিডিল আটক করা হয়। গ্রেফতারকৃদের গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/বিএএফ