মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

নব নির্বাচিত মন্ত্রিসভা আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে। 

একই দিনে মন্ত্রিসভা সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুনঃ ঐতিহাসিক শোলাকিয়ায় সৈয়দ আশরাফের জানাজায় লাখো মানুষের ঢল

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইত্তেফাক/কেকে