ট্রাক্টর কেনার পয়সা নেই। ষাঁড় ভাড়া নিয়ে চাষ করবেন, সেই অবস্থাও নেই। অগত্য দুই মেয়েকে দিয়েই লাঙ্গল টানাচ্ছেন গরিব কৃষক। সোশ্যাল মিডিয়ায় এমনই ভয়ানক, করুণ একটি ভিডিও আপলোড করেন এক ব্যাক্তি। আর সেটি নজরে পড়ে বলিউড অভিনেতা সোনু সুদের। বিষয়টি জানার পরই গরিব ওই কৃষককে সাহায্যের জন্য এগিয়ে আসেন তিনি।
ভিডিওটি শেয়ার করে ওই ব্যাক্তি লিখেছেন, ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের মদনাপাল্লে এলাকার। করোনার মতো মহামারীতে এই চাষীর অনেক ক্ষতি হয়েছে। চাষের জন্য ষাঁড় ভাড়া করার পয়সা নেই। অগত্য মেয়েদের দিয়ে জোর করে লাঙ্গল টানাচ্ছেন। এরপরই ভিডিওটি দেখে ওই কৃষক পরিবারের জন্যও ত্রাতা হয়ে উঠলেন সোনু সুদ।
পাল্টা টুইটে লিখলেন, ‘দুটো ষাঁড় নয়, ওই পরিবারের একটা ট্রাক্টরের প্রয়োজন। আমি একটা পাঠাচ্ছি। সন্ধের মধ্যেই পৌঁছে যাবে।’
সোনুর এভাবে গরিব মানুষের পাশে থাকার উদ্যোগ দেখে অভিভূত নেটিজেনরা।
Terrible! Tomato farmer in Madanapalle, #Chittoor dt, forced to use his daughters for ploughing as he doesn't have money to rent bulls. He suffered huge losses last time due to #coronavirus pandemic. With no cash in hand, he begins Kharif season on a sombre note. #AndhraPradesh pic.twitter.com/p4Tqz0eD9I
— krishnamurthy (@krishna0302) July 25, 2020
ইত্তেফাক/বিএএফ