করোনায় মারা গেলেন মেক্সিকো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. জিসুস গ্রাজেদা।

রবিবার রাজ্যের গভর্নর জাভিয়ার কোরাল মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, এই মুহূর্তে গভীর দুঃখবোধ ছাড়া কোনও অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই। করোনা চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রী জিসুস মারা গেছেন।

তিনি বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তিনি মারা গেলেন। খবর: রয়টার্স

ইত্তেফাক/জেডএইচ