দেলদুয়ারে প্রতিপক্ষের চাপাতির কোপে যুবক আহত

রবিবার টাঙ্গাইলের দেলদুয়ারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আল আমিন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবককে প্রথমে দেলদুয়ার হাসপাতালে আনা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

লাউহাটী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেলিম খান জানান, 'গত শুক্রবার বিকালে কয়েকজন যুবক এলোপাথারি মটর সাইকেল চালিয়ে তার ভাগিনা নজিব তালুকদারকে আহত করে। এ সময় তার সঙ্গে ঐ যুবকদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে ঐ যুবকরা সংঘবদ্ধ হয়ে মুক্তিযোদ্ধা অফিসে এসে সেলিম খানের নিকট এ ঘটনার বিচার চায়। এ সময় অফিসের ভিতরে আল আমিন নামে এক যুবকের সঙ্গে ঐ ছেলেদের ধস্তাধস্তি হয়। ঐ ঘটনার সূত্র ধরে রবিবার সকাল ১১টায় শ্রমিক নেতা রেজাউল করিম বুলু ও সবেদ আলীর নেতৃত্বে রাহাত, আসাদ, ওয়াসিম, সাজিদ, সাগর, ছানোয়ার ও জসীম উদ্দিন সহ ৩০-৪০ জনের সংঘবদ্ধ দল লাউহাটী বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এক পর্যায়ে তারা আল আমিনকে পেয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের চাপাতির কোপে আল আমিন গুরুত্বর আহত হয়।'

আরও পড়ুনঃ গফরগাঁওয়ে যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং মাসুম নামে এক যুবককে আটক করে।

ইত্তেফাক/নূহু