করোনায় ধুঁকছে বিশ্ব, মৃত্যু ছাড়ালো সাড়ে ৬ লাখ 

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। এদের এক তৃতীয়াংশই ইউরোপের। সোমবার বার্তা সংস্থা এএফপি'র পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে চীনে এই ভাইরাস আবির্ভাবের পর থেকে এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫৫৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে উঠেছেন ৯১ লাখের বেশি মানুষ। 

মৃত ও আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৮ লাখের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার।

এর পরে অবস্থান ব্রাজিলের। ব্রাজিলে আক্রান্ত ২৪ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছে সাড়ে ৮৭ হাজারের বেশি মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। 

ইত্তেফাক/এসআর