প্রয়োজনীয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন),সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভাসিস নিও। পরীক্ষা সন্নিকটে। তাই পড়ালেখা নিয়ে নিশ্চয় ব্যস্ত রয়েছো। স্বাভাবিকভাবে দুটি ভাগে সৃজনশীল প্রশ্নপত্র হয়ে থাকে। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্ধতিতেই সৃজনশীলের চারটি স্তর অনুসরণ করা হয়। তাই সর্ব স্তরেই জ্ঞানমূলক প্রশ্ন জড়িত। কারণ সৃজনশীলে দৃশ্যকল্প তৈরীতে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নকে অনুসরণ করা হয়। এর আলোকে উদ্দীপক তৈরী করা হয়। বহুনির্বাচনিতেও এর প্রভাব বেশি। পাশাপাশি ব্যাখ্যা বিশ্লেষণের  জন্য অনুধাবনের প্রয়োজন হয়। বাকী অংশ তোমাদের মেধাভিত্তিক সম্পত্তি। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র থেকে চূড়ান্ত প্রস্তুতি হিসাবে কিছু অতি প্রয়োজনীয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন করা হলো। যা উদ্দীপক তৈরী সহ সর্বজায়গায় ব্যবহার হতে পারে। উত্তর তোমরা তোমাদের পঠিত জ্ঞানের আলোকে তৈরি করে নেবে।  কারণ জ্ঞানমূলক প্রশ্ন হলো সব ঘটনার কেন্দ্রবিন্দু।

চূড়ান্ত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

ব্যবসায় পরিচিতি

অধ্যায়: প্রথম : জ্ঞানমূলক প্রশ্ন:

১. উপযোগ কী?

২. বাণিজ্য কী?

৩. পাইকারী ব্যবসায় কী?

৪. প্রজনন শিল্প কী?

৫. ঝুঁকি ও অনিশ্চয়তা কী?

৬. ভোক্তা সেবা কী?

৭. অর্থসংস্থান কী?

৮. পণ্য বিনিময় কী?

৯. বাজারজাতকরণ প্রসার কী?

১০.  শিল্প কী?

১১. ব্যাংক কী?

১২. শিক্ষা সেবা কী?

১৩.নিস্কাশন শিল্প কী?

 ১৪.উত্পাদন  শিল্প কী?

১৫.  অভ্যন্তরীণ বাণিজ্য কী?

১৬. আমদানি কী?

১৭. পণ্য বিনিময় কী?

১৮. খুচরা ব্যবসায় কী?

১৯.  কৃষি শিল্প কী?

২০. প্রত্যক্ষ সেবা কী?

২১. লেনদেনের পৌণ:পুনিকতা কী?

২২. পুন:রপ্তানী কী?

২৩. নির্মাণ শিল্প কী?

২৪.প্রাথমিক শিল্প কী?

২৫. কোনটিকে উত্পাদনের বাহন বলা হয়?

অনুধাবনমূলক প্রশ্ন:

১. এক দেশ থেকে পণ্য কিনে অন্য দেশে বিক্রয়কে কি বলে?

২. রপ্তানী বলতে কি বুঝায়?

৩. প্রাথমিক শিল্প বলতে কি বুঝায়?

৪. সামাজিক ব্যবসায়ের ৭টি মূলনীতি কি কি?

৫. উত্পাদনের বাহন কাকে বলে?

৬. অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বুঝায়

৭. মুনাফাকে ঝুঁকি গ্রহনের পুরস্কার বলা হয় কেন?

৮. সেবা পরিবেশক শিল্প বলতে কি বুঝায়?

৯. বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝায়?

১০.বৃহদায়তন ব্যবসায় বলতে কি বুঝায়?

১১. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ বলতে কি বুঝায়?

১২. সামাজিক ব্যবসায় বলতে কি বুঝায়

১৩. বাণিজ্যের মাধ্যমে কিভাবে কালগত বাধা দূর করা হয়?

অধ্যায়: দ্বিতীয়: জ্ঞানমূলক প্রশ্ন:

১. দক্ষ উদ্যোক্তা কোন পরিবেশের উপাদান?

২. পরিবেশ কী?

৩. শিক্ষা বিস্তার কোন পরিবেশের উপাদান?

৪. ব্যবসায় পরিবেশ কী?

৫. ব্যবসায়িক মূল্যবোধ কী?

৬. রাজনৈতিক পরিবেশ কী?

৭. অর্থনৈতিক পরিবেশ কী?

৮. সাংস্কৃতিক পরিবেশ কী?

 

পরের অংশ আগামীকাল