জিম্বাবুয়ের বিপক্ষে অনুশীলন ম্যাচে জীবনে প্রথমবারের মতো কোনো স্বীকৃত দলের অধিনায়কত্ব করেছিলেন ফাস্ট বোলার রুবেল হোসেন। তাতে যে রাতারাতি টেস্ট দলে আবার ফেরা হচ্ছে, এমন নয়। তবে দ্বিতীয়বারের মতো সেই অধিনায়কত্বটা আবার পেয়ে গেলেন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচেও বাংলাদেশি স্কোয়াডের নেতৃত্ব পেয়েছেন তিনি। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই অনুশীলন ম্যাচ।
অনুশীলন ম্যাচের বাংলাদেশ দল: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন, রিশাদ আহমেদ।