ছবি ও কথা

বছরের শুরুতেই ছোটপর্দা ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা নিলয়। সম্প্রতি ‘বেটার হাফ’ নামের একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাটকটির শুটিং থেকে তোলা ছবি এটি

 

সম্প্রতি জয়া আহসানের ‘বিজয়া’ ছবির প্রিমিয়ার হয়ে গেল কলকাতার নন্দন মঞ্চে। সেখানে পরিচালক কৌশিক গাঙ্গুলিসহ অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন জয়া

 

নতুন বছরের শুরুটা বলিউডের অনেক তারকাই কাটিয়েছেন দেশের বাইরে। তেমনই সাইফ-কারিনাও তাদের ছেলে তৈমুরকে নিয়ে বছরের শুরুটা কাটালেন সুইজারল্যান্ডে। সেখানে তোলা এই ছবিটি কারিনা ইনস্টাগ্রামে পোস্ট করেন

 

বেশ প্রেমে মজেছে রণবীর ও আলিয়া। নতুন বছরটাও শুরু করলেন একসাথে ঘুরে। নিউইয়র্কে নতুন বছরের ছুটি কাটিয়ে গতকাল দেশে ফিরেছেন তারা। ছবিটি মুম্বাই এয়ারপোর্ট থেকে তোলা