লাদাখ সীমান্ত এলাকার জন্য ফ্রান্স থেকে নতুন করে আমদানি করা ৫টি রাফাল যুদ্ধ বিমান ভারতে এসে পৌঁছেছে। স্থানীয় সময় বুধবার সাড়ে তিনটায় ওই যুদ্ধ বিমান গুলো ভারতের মাটিতে অবতরণ করে বলে খবর এনডিটিভির। গত সোমবার ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় বিমানগুলো।
খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের সদস্য হিসেবে যুক্ত হয়েছে ওই ৫টি বিমান। ভারতীয় সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গে রাফালগুলোকে স্বাগত জানায় দেশটির নৌবাহিনী।
এই পাঁচটি বিমানকে টুইট বার্তায় স্বাগত জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওয়েস্টার্ন ন্যাভাল বেসের টুইটে বলা হয়, ভারত মহাসাগরে তোমাকে স্বাগত। গর্বের সঙ্গে ভারতীয় আকাশে রাজত্ব করো।
The five Rafales escorted by 02 SU30 MKIs as they enter the Indian air space.@IAF_MCC pic.twitter.com/djpt16OqVd
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) July 29, 2020
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, রাফাল যুদ্ধবিমানগুলো ভারতে এসে পৌঁছলেই আগামী ৭ দিনের মধ্যে লাদাখে মোতায়েন করা হতে পারে। ভারত-চীন সীমান্ত উত্তেজনার সামরিক ভাবে আরও শক্তিশালী হতে নতুন করে এসব যুদ্ধ বিমান আসছে ।
আরও পড়ুন: বানরের দেহে ভালো কাজ করেছে মডার্নার করোনা ভ্যাকসিন: গবেষণা
রাফাল প্রস্তুতকারী সংস্থা ডাসল্ট এভিয়েশনের যুদ্ধ বিমানগুলো ফ্রান্সের মেরিগনেক থেকে রওনা দেওয়ার পর থেকে অপেক্ষার প্রহর গুণছিল ভারতীরা। ফ্রান্স থেকে বিমানটির যাত্রা শুরু হওয়ার পর সেটি প্রায় ১০ ঘণ্টা পর অবতরণ করে সংযুক্ত আরব আমিরতে। সেখান থেকে আবার পরের দিন হরিয়ানার আম্বালার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
ইত্তেফাক/আরআই