চলাচলের একমাত্র অবলম্বন নানুপুর-খীরাম সড়ক বেহাল

ফটিকছড়ির উপজেলার খীরামবাসীর দীর্ঘকালের দাবি তাদের চলাচলের একমাত্র ভরসা নানুপুর-খীরাম সড়কটি সংস্কারের। কিন্তু তাদের পাকা সড়কের স্বপ্ন আজো অধরাই রয়ে গেছে।

উল্লেখ্য, একসময়ে নানুপুর ইউপির একটি অংশ ছিল খীরাম এলাকা। বর্তমানে এটি একটি আলাদা ইউনিয়ন। কিন্তু এতেও পরিস্থিতির উন্নতি হয়নি। এলাকাটির অবস্থা যথ পূর্বং তত্ পরং। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত অবহেলিত জনপদ হিসেবেই রয়ে গেছে খীরাম। বর্তমানে কিছু এলাকায় বিদ্যুত্ গেলেও এখনো বহু এলাকা বিদ্যুিবহীন। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানান, অন্যসব সুবিধার আগে তাদের চাহিদা নানুপুর-খীরাম সড়ক পাকাকরণ। নানুপুরসহ বৃহত্তর ফটিকছড়ির সাথে যাতায়াতের একমাত্র পথ নানুপুর-খীরাম সড়কটি। বর্তমানে সড়কটির স্থানে স্থানে ব্রিক সলিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার মানুষকে।

ফটিকছড়ি এলজিইডি অফিস থেকে খোঁজ নিয়ে জানা গেছে, ৯ কি.মি. দৈর্ঘ্যের সড়কটিতে নানুপুরের দিক থেকে এ পর্যন্ত মাত্র তিন কি.মি. সড়ক বছর খানেক আগে কার্পেটিং করা হয়েছে। বাকি ছয় কি.মি. রাস্তার ব্রিক সলিন করা হয়েছিল ২০০৬ সালের আগে তত্কালীন সংসদ সদস্য রফিকুল আনোয়ারের সময়ে। এ পর্যন্ত রাস্তাটি ব্রিক সলিনও আর সংস্কার করা হয়নি। ফলে স্থানে স্থানে ভেঙেচুরে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, রাস্তাটির আরো ২৪শ মিটার কার্পেটিংয়ের টেন্ডার হয়ে গেছে। সহসাই ঠিকাদার কাজ ধরবেন। বাকি সাড়ে তিন কিলোমিটার রাস্তাও কার্পেটিং এর জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফাইল পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে বাকি কাজও করা হবে বলে তিনি জানান। ওই এলাকার মানুষের প্রাণের দাবি রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার করে পাকাকরণ করা হোক।