ডোমার (নীলফামারী) সংবাদদাতা
জলাশয় সংস্কারের মাধ্যমে মত্স্য উত্পাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় চামুয়ার বিল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের চামুয়ার বিলে মাটি কেটে নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন উদ্বোধন করেন। মত্স্য অধিদপ্তর, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিল খননের আয়োজন করে উপজেলা মত্স্য দপ্তর। খনন কাজে ২০১৮ ও ২০১৯ অর্থবছরে ১৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হয়।
উদ্বোধনকালে জেলা মত্স্য কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা, সদর উপজেলা উপজেলা মত্স্য কর্মকর্তা সর্দার মহিদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মত্স্য কর্মকর্তা শারমিন আক্তার, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও প্রকল্পের সুবিধাভোগী বাসুদেব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।