শ্রীমঙ্গলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

শ্রীমঙ্গলে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ মনসুর ইকবাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অংশগ্রহণ করেন।