মেধাবী মুখ

ফাইয়াজ হাবিব ওয়াফি

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র ফাইয়াজ হাবিব ওয়াফি ২০১৮ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সে ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের সেবায় নিজেকে উত্সর্গ করতে চায়। ফাইয়াজের জন্য তার মা সংগীত শিল্পী নওশীন কবির ও বাবা দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হামিদুল ইসলাম শামীম সকলের কাছে দোয়া চেয়েছেন।

সিক্ত প্রাঙ্গণ বিশ্বাস

নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাসের একমাত্র ছেলে সিক্ত প্রাঙ্গণ বিশ্বাস এ বছর পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সিক্ত প্রাঙ্গণ খুলনা জেলা স্কুল থেকে এ বছর পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার মা ঝর্ণা বিশ্বাস একজন গৃহিণী। সিক্ত ভবিষ্যতে সরকারি কর্মকর্তা হতে চায়। সে সকলের কাছে আশীর্বাদ প্রার্থী।

মাহামিদুল হক রিহাব

মাহামিদুল হক তালুকদার রিহাব বাহুবলের স্লানঘাট ইউনিয়নের গাংধার সরকারি প্রাথমিক  বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার মা মখসুদা খাতুন পুরকায়স্থ গাংধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পিতা হামিদুল হক তালুকদার চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

নাফিসা রহমান

নাফিসা রহমান ওসমানীনগরের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। নাফিসার বাবা কাজিওগাঁও গ্রামের সাদিকুর রহমান সাদিক।  তার মা গৃহিণী খোরশেদা বেগম শিমু। সে ভবিষ্যতে চিকিত্সক হতে চায়।

 

০