কর্মসংস্থান আর দুর্নীতি নির্মূল চাই

নতুন সরকারের কাছে প্রথমত একটাই চাওয়া, একটাই প্রত্যাশা—দেশে আজ হাজার হাজার লাখ লাখ শিক্ষিত বেকার। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে সরকারের জনপ্রিয়তা কেউ কোনোদিন ম্লান করতে পারবে না। অনেক সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে পদ শূন্য রয়েছে। শুনি, লোক নিয়োগ দেওয়া হচ্ছে না। সেইসব দপ্তর-প্রতিষ্ঠানে অবিলম্বে লোক নিয়োগ দেওয়ার জন্য সরকার বিশেষ উদ্যোগ নেবে বলে আশা রাখি। এছাড়া দুর্নীতি  জিরোতে নিয়ে আসতে হবে। আরো কিছু সামান্য চাওয়া, যেমন সরকারি কর্মচারী ছিলেন আজ যাঁদের বয়স ৬৫-র ওপরে তাঁদের চিকিত্সাভাতা দ্বিগুণ করা করা হলে আমরা খুশি হব।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা