স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল ১৮ ডিসেম্বর। তবে সেটা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে লিগ কমিটির সূত্রে জানা গেছে। কারণ দেশের যে স্টেডিয়ামগুলোতে লিগের খেলা হওয়ার কথা সেগুলো পুরোপুরি প্রস্তুত না। ভেন্যুগুলো প্রস্তুত করতে একটু সময় লাগবে। লিগের খেলা হবে ৮ ভেন্যুতে। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে মোহামেডান, আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স। সিলেট শেখ রাসেল, চট্টগ্রাম চট্টগ্রাম আবাহনী, গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা, ফরিদপুর শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ময়মনসিংহ আরামবাগ ক্রীড়া সংঘ এবং সাইফ স্পোর্টিং ক্লাব, নীলফামারী বসুন্ধরা কিংস এবং নোয়াখালী নোফেল ও বিজেএমসির ভেন্যু। এরই মধ্যে দুটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট হয়ে গেছে। একটি ফেডারেশন কাপ অন্যটি স্বাাধীনতা কাপ ফুটবল।