করোনা উত্তর সময়ে কানাডায় শুক্রবার (৩১ জুলাই) পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। দেশের বড় বড় শহর অটোয়া, টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাংকুভার, মেনিটোভা, সাস্কাচুয়ানের বিভিন্ন মসজিদে মসজিদে মুসলিম সম্প্রদায় খণ্ড খণ্ড ঈদের নামাজ আদায় করে।
মন্ট্রিয়ল থেকে মাঈনুর সরকার ইত্তেফাককে জানান, সেখানে প্রত্যেক মসজিদে ৫০ জন করে কয়েক দফায় ঈদের জামাত হয়েছে। কারণ, কুইবেক সিটিতে পঞ্চাশ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ।
ইটোবিকো থেকে সাংবাদিক মাহবুব ওসমানী জানান, টরন্টোর মসজিদগুলোতেও সামাজিক দূরত্ব রক্ষা করে ছয় ফিট দূরত্ব বজায় রেখে কয়েক দফায় নামাজ আদায় করেছে।
কানাডায় কোথাও প্রকাশ্যে কোরবানি দেয়ার বিধান না থাকায়, শহরের বাইরে খামারে খামারে কোরবানি দেয়া হয়। সেই নিয়মে এবারো কোরবানি দেয়ার খবর পাওয়া গেছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো ঈদের প্রাক্কালে এক শুভেচ্ছা বাণীতে কানাডিয়ান মুসলিম এবং বিশ্বের মুসলমানদের ঈদ মুবারক জানান এবং ঈদের তাৎপর্য তুলে ধরেন।
এদিকে বাংলাদেশি-কানাডিয়ান ওন্টারিও প্রভিন্সের এমপিপি ডলি বেগমও এক বার্তায় ঈদের শুভেচ্ছা জানান।
ইত্তেফাক/এমআর