ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে রবিবার কম্বল বিতরণ করেছে জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর (এমপি) প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক দুস্থ কল্যাণ সংস্থা। উপজেলার ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় বিতরণ কাজে অংশ নেন সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক সাবেক ইকড়ি ইউপি চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবির, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, মো. কবির হাওলাদার, ইউপি সদস্য মো. মজিবুর রহমান, শাহজাহান মিয়া, মো. মনির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ও দুস্থ নেত্রী লিপী আক্তার, স্থানীয় দুস্থ নেত্রী পারভিন আক্তার, নারগীস বেগম প্রমুখ।