মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ উপহার বিতরণ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। রবিবার দিনব্যাপী নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার নেতৃত্বে ত্রাণ উপহার হিসেবে চাল, আটা, সেমাই, চিনি, আলু, পোলাও চাল, পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ উপহার প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনডিবি'র মুন্সিগঞ্জের সভাপতি শেখ হাবিব খোকন, উপদেষ্টা হারুন হাওলাদার, শেখ আওয়াল প্রমুখ।
ইত্তেফাক/এএম