কোটালীপাড়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

কোটালীপাড়া উপজেলায় নতুন করে স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে। এর মধ্যে ১৮৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৮৪ জন আইসোলেশনে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পৌরসভার ডহরপাড়া গ্রামের ১জন, রতাল গ্রামের ১জন, ঘাঘর গ্রামের ১জন ও ১স্বাস্থ্যকর্মীসহ মোট ৪ জনের রবিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

ইত্তেফাক/আরকেজি