মেলান্দহ রেলস্টেশন চত্বরে জলাবদ্ধতা

মেলান্দহ রেলস্টেশন চত্বরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই দুর্ভোগের শিকার যাত্রীসাধারণ এবং স্টেশনের ব্যবসায়ীরা।

জানা গেছে, বৃটিশ আমলে রেল স্টেশন স্থাপনের সময় পানি নিষ্কাশনের জন্য স্টেশনের উত্তরে এবং দক্ষিণে পৃথক দুটি জলাশয় বা পুকুর খনন করা হয়। ইতোমধ্যেই একটি পুকুর ভরাট করে দখলে নিয়েছে প্রভাবশালী মহল। আরেকটি পুকুরও প্রায় দখলের পথে। স্টেশন চত্বরে অপরিকল্পিতভাবে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়েছে। বর্ষাকালে স্টেশন থেকে সদর রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে রাস্তাটি সংস্কার এবং উচু করার কারণে জলাবদ্ধতা আরো বৃদ্ধি পেয়েছে।

মেলান্দহ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক জানান, রেলের পুকুর ভরাটের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও স্থানীয় মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিনকেও জলাবদ্ধতার বিষয়ে অবগত করেছি। তিনি পদক্ষেপ নিতে আশ্বস্ত করেছেন।


ইত্তেফাক/আরকেজি