রাণীনগরে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সম্প্রতি উপজেলার পাঁচ নারীকে জয়িতার পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার পাঁচ জয়িতা হলেন: শিক্ষা, চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুমারী স্মৃতি রাণী মহন্ত, সফল জননী নাছিমা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে মোছাঃ নাছরীন সিদ্দিকা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছাঃ সানজিদা আক্তার তিষা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মোছাঃ সাবিহা সুলতানা।