মির্জাপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নওশাদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩আগস্ট)  উপজেলার পুষ্টকামুরী গ্রামের চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নওশাদ ওই গ্রামের মো. হারুন অর রশিদ পান্নার ছেলে। সে এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: মারা গেলেন শান্তিতে নোবেল জয়ী জন হিউম

পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা মো. খায়রুল করিম পাপন ও মো. সাজ্জাত হোসেন জানান, সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়ায় বন্যার পানিতে ডুবে যাওয়া পুরাতন সড়ক দিয়ে গোসল করার জন্য মায়ের সঙ্গে যাচ্ছিলো নওশাদ। এসময় মহাসড়কে প্রবল স্রোতের মধ্যে মায়ের অগোচরে নওশাদ তলিয়ে যায়। অনেক খোঁজাখুজিঁর পর না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেয়। পরে বিকাল সাড়ে চারটার দিকে ডুবুরি দল পুষ্টকামুরী বিলের মাঝ খান থেকে নওশাদের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম