মদনে  নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার 

নেত্রকোনার মদনে পানিতে পড়ে নিখোঁজ হওয়া  লুট মিয়া (৩৫) নামের এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে মদন ফায়ার সার্ভিস। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বিয়াশি মরানদীতে এ ঘটনা ঘটে।  সে হাসনপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে। 

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,লুট মিয়া প্রতিদিনের ন্যায় ইঞ্জিন চালিত কেয়া নৌকা যোগে বিয়াশি ও হাসনপুরের লোকজন ওই মরানদী দিয়ে পারাপার করতেন। বিয়াশি থেকে লোক নামিয়ে হাসনপুর দিকে আসার সময় ইঞ্জিন চালু করার সময়  বিকাল প্রায় ৩ ঘটিকার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়। তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মদন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা পায় ২ ঘণ্টা উদ্ধার তৎপরতার চালানোর পর তার লাশ উদ্ধার করে।  তবে সে মৃগ রোগী ছিল বলে তারা জানান। 

এ ব্যাপারে মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, লুট মিয়া ইঞ্জিন চালু করার সময় পানিতে পড়ে নিখোঁজ হলে আমাদেরকে বিকেল ৩.৩০ ঘটিকার সময় খবর দেয়। পরে ৬ সদস্যের একটি ইউনিট এসে ২ ঘণ্টা উদ্ধার তৎপরতার চালিয়ে ৫ ঘটিকার সময় তার তাল লাশ আমরা  উদ্ধার করি। 

ওসি মোঃ রমিজুল হক জানান, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

ইত্তেফাক/এসআই