কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
অবশেষে বই পেল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের ৪শ’ শিক্ষার্থী। গত শনিবার দৈনিক ইত্তেফাকে “নান্দিনা কামালিয়া বিদ্যালয়ে টাকা ছাড়া মিলছে না বই!” শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে টনক নড়ে স্থানীয় প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের। পরে তারা বিষয়টি নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ঝন্টুকে অবহিত করলে প্রধান শিক্ষক শনিবার ও রবিবার গত দুই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম রবিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেন।